সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়

রসাম হাউজ

আচার

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৫ মে, ২০২৬
court 1778810574

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত ‘নীল প্যানেল’ নিরঙ্কুশ জয়লাভ করেছে। ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩টি পদেই জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন উপকমিটির প্রধান বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী। এর আগে, বুধবার ও বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নীল প্যানেল থেকে সভাপতি পদে এএম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন।

অন্যান্য বিজয়ীরা হলেন- সহসভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান, সহসম্পাদক পদে মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল ও মাকসুদ উল্ল্যাহ।

সদস্য পদে নীল প্যানেল থেকে নির্বাচিত ছয়জন হলেন একেএম আমজাদ হোসেন, এইচএম সানজিদ সিদ্দিকী, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া ও ওয়াহিদা আফরোজ চৌধুরী।

অন্যদিকে, জামায়াত সমর্থিত প্যানেল থেকে আজিম উদ্দিন পাটোয়ারী একমাত্র সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে ১৪টি পদের বিপরীতে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ১১ হাজার ৯৭ জন। ভোট পড়েছে ৪ হাজার ৪৮টি। বিএনপি সমর্থিত ‘নীল প্যানেল’, জামায়াত সমর্থিত ‘আইনজীবী ঐক্য প্যানেল’ এবং এনসিপি সমর্থিত ‘লাল-সবুজ প্যানেল’ ছাড়াও ভোট করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। লাল-সবুজ প্যানেল ও স্বতন্ত্র থেকে কোনো প্রার্থী জয়ী হতে পারেননি।

এ ছাড়া, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ থাকায় সমিতির বিশেষ সাধারণ সভার সিদ্ধান্তে আওয়ামী লীগের সমর্থকরা নির্বাচনে অংশ নিতে পারেননি।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD