কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৪ কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৪

রসাম হাউজ

আচার

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৪

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ মে, ২০২৬
S 5 6a1159a4cdd69

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২০ জন।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খোকসার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে পাংশাগামী ড্রামট্রাকের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি উলটে পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে ১০ থেকে ১৫ জনের অবস্থা গুরুতর।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD