হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট
শিরোনাম :
হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে : অর্থমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ ‘আদ্-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করেছে সরকার’ প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন সরকারের বড় সুযোগ : সিপিডি বাজারে স্বস্তি নেই, অপরিবর্তিত নিত্যপণ্যের দাম বাজেটের প্রভাব নেই সবজির বাজারে বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে পেলের পরই মোরা, ভাঙলেন ৯৬ বছরের পুরোনো রেকর্ড

রসাম হাউজ

আচার

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুন, ২০২৬
faceboo 20260612200251

ফেসবুকে হঠাৎ করেই সমস্যা হচ্ছে। অনেকের ফেসবুক আইডি এবং মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে (অটো) লগআউট হয়ে গেছে। সংবাদমাধ্যম ইউনিলেইড জানিয়েছে, ফেসবুকের হাজার হাজার ব্যবহারকারী জানিয়েছেন, তারা ফেসবুক চালাতে পারছেন না।

আউটেজ ট্রেকিং সাইট ফাস্টডাউন বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) রাত প্রায় ৮টার দিকে জানায়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০ ব্যবহারকারী রিপোর্ট করেছেন, তাদের ফেসবুক চালাতে সমস্যা হচ্ছে।

এরমধ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সর্বোচ্চ ব্যবহারকারী এ ব্যাপারে রিপোর্ট করেছেন।

ডাউন ডিটেক্টরও জানিয়েছে, ফেসবুক ব্যবহারকারীরা সমস্যার ব্যাপারে রিপোর্ট করা শুরু করেছেন। ইতিমধ্যে সাড়ে ৭ হাজার ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছেন।

অনেক ব্যবহারকারী পুনরায় আর লগইন করতে পারছেন না। অনেকের স্ক্রিনে ইংরেজিতে ‘This page is not available right now’ সমৃদ্ধ বার্তা ভেসে উঠছে।

ফেসবুক ও মেসেঞ্জারের পাশাপাশি ইন্সটাগ্রাম ব্যবহারকারীরাও একই সমস্যার সম্মুখীন হচ্ছেন।

কী কারণে এই বিভ্রাট ঘটেছে, তা এখনো জানা যায়নি। কতক্ষণ এ সমস্যা চলবে, সে বিষয়েও কোনো তথ্য দেয়নি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী নিজেদের ভোগান্তির কথা জানাচ্ছেন। কেউ লগইন করতে পারছেন না, আবার কেউ ফিড লোডিং সমস্যার মুখোমুখি হচ্ছেন।
বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি মেটা। পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে বলে ধারণা করা হচ্ছে।
ফেসবুক ব্যবহারকারীদের আপাতত ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD