পদত্যাগ করছেন সালাহউদ্দিন পদত্যাগ করছেন সালাহউদ্দিন
শিরোনাম :
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ব্যবস্থা নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০ ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির আভাস সরবরাহ সংকটে সবজির বাজারে আগুন সংবিধান সংশোধন চাই, সংস্কার নয়: মির্জা ফখরুল বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা মসজিদে নামাজে নিষেধাজ্ঞা,পশ্চিমবঙ্গে প্রতিবাদে নামছেন প্রায় ১ কোটি মুসলিম

CPM NETWORK

Cpm Network

পদত্যাগ করছেন সালাহউদ্দিন

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
Screenshot 1 2

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন। জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পদত্যাগপত্র জমা দেবেন।

সালাহউদ্দিনের বর্তমান চুক্তি ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত থাকলেও, ধারণা করা হচ্ছে আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজই তার শেষ দায়িত্ব হতে যাচ্ছে। তিনি বুধবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন বলে বিসিবি সূত্রে জানা গেছে।

গত বছর নভেম্বর মাসে তিনি আবারও বিসিবির কোচিং সেটআপে যোগ দেন। প্রায় দুই দশকের কোচিং অভিজ্ঞতা নিয়ে সালাহউদ্দিন ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ২০১০–২০১১ সালে বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে স্পেশালিস্ট কোচ হিসেবে কাজ করেন।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও ক্রিকেট অস্ট্রেলিয়া লেভেল–৩ কোচিং স্বীকৃতিপ্রাপ্ত সালাহউদ্দিনকে বাংলাদেশের সবচেয়ে সফল দেশীয় কোচদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে একাধিক দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD