‘গণতন্ত্র সুসংহত করতে নেয়া পদক্ষেপ সংবিধানের কাঠামো পরিপন্থি হবে না’ ‘গণতন্ত্র সুসংহত করতে নেয়া পদক্ষেপ সংবিধানের কাঠামো পরিপন্থি হবে না’
শিরোনাম :
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ব্যবস্থা নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০ ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির আভাস সরবরাহ সংকটে সবজির বাজারে আগুন সংবিধান সংশোধন চাই, সংস্কার নয়: মির্জা ফখরুল বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা মসজিদে নামাজে নিষেধাজ্ঞা,পশ্চিমবঙ্গে প্রতিবাদে নামছেন প্রায় ১ কোটি মুসলিম

CPM NETWORK

Cpm Network

‘গণতন্ত্র সুসংহত করতে নেয়া পদক্ষেপ সংবিধানের কাঠামো পরিপন্থি হবে না’

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
Screenshot 7 5 1024x560 1

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, গণতন্ত্রকে সুসংহত করতে সংবিধানে যেকোনো পদক্ষেপ নেয়া হলে তা মৌলিক কাঠামোর পরিপন্থি হবে না।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে করা আপিলের নবম দিনের শুনানিতে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পেছনে যে যুক্তি দেয়া হয়েছিল তা ছিল উদ্দেশ্যপ্রণোদিত ও ভ্রান্তপ্রসূত। ‘গুডের’ বিপরীতে ‘ব্যাড’ শব্দের চেয়ে যদি কোনো শব্দ থেকে থাকে, এই সরকার ব্যবস্থা বাতিল করায় তার চেয়েও ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে দেশে।

এর আগে বুধবার (৫ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শেষ করে বিএনপি।

এদিন বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল জাতির সঙ্গে প্রতারণার শামিল। আসন্ন নির্বাচনের আগে রায় হলেও অন্তর্বর্তী সরকারের অধীনেই ত্রয়োদশ সংবাদ নির্বাচন হবে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে করা আপিলের ওপর গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD