হামের উপসর্গে ঢাকাতেই আরও ৬ শিশুর মৃত্যু হামের উপসর্গে ঢাকাতেই আরও ৬ শিশুর মৃত্যু

CPM NETWORK

Cpm Network

হামের উপসর্গে ঢাকাতেই আরও ৬ শিশুর মৃত্যু

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ham 20260725161613

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবাই ঢাকা বিভাগের। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৬৯১ জন।

শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এখন পর্যন্ত সারা দেশে ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গে মারা গেছে ৭২১ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৫ হাজার ২৭২ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫ হাজার ২৯৮ জন, যাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩৭৫ জন এবং আক্রান্ত হয়েছে ৬৪ হাজার ৫৭৫ জন। এ হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ের

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD