জনবান্ধব দুদক গড়তে চাই: সচিব জনবান্ধব দুদক গড়তে চাই: সচিব

CPM NETWORK

Cpm Network

জনবান্ধব দুদক গড়তে চাই: সচিব

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২ আগস্ট, ২০২৬
dudok 20260802171127

ইমেজ সংকট কাটিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে চান বলে জানিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত সচিব মো. সাইদুর রহমান খান।

রোববার (২ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিকেল সাড়ে ৩টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সার্চ কমিটি গঠন হয়েছে জানিয়ে সাইদুর রহমান বলেন, দ্রুততম সময়েই কমিশনের গঠন হবে। নতুন সরকার গঠন হয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার আছে। সংস্কারে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছি। এর অংশ হিসেবে এখানে যোগ দিয়েছি।

সুশাসনের জন্য দুর্নীতি নির্মূল করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, দুদক সম্পর্কে নানান রকম রটনা রয়েছে, দুর্নাম রয়েছে। আমরা চাই এই দুর্নাম গুলো দূর করে দিয়ে, দুদককে কীভাবে আরও জনবান্ধব করা যায়। মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, আমাদের যে ইমেজ সংকট ছিল, সেটা যেন দূর করতে পারি। এই ব্যাপারে সততা ও নিষ্ঠা নিয়ে আমরা একসঙ্গে কাজ করবো।

তিনি বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনই আমাদের অঙ্গীকার। একই সঙ্গে দুদকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। দুর্নীতি নির্মূল ছাড়া সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে দুর্নীতিকে নির্বাসনে পাঠাতে হবে।

এর আগে, গত ২৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. সাইদুর রহমান খানকে দুদকের সচিব হিসেবে পদায়ন করা হয়। রোববার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিদায়ী সচিব মোহাম্মদ খালেদ রহীমের স্থলাভিষিক্ত হয়েছেন। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা সাইদুর রহমান খান এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে শিক্ষায় এমএ সম্পন্ন করার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের গ্রিনউইচ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD