বিপ্লব কুমার সরকারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিপ্লব কুমার সরকারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

CPM NETWORK

Cpm Network

বিপ্লব কুমার সরকারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
tfwe4 1786530014

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক ছয়টি প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়।

বরখাস্ত হওয়া অপর পাঁচ কর্মকর্তা হলেন—ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. ইকবাল হোসাইন, ডিএমপির উত্তরা বিভাগের সাবেক ডিসি কাজী আশরাফুল আজীম, কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিপ্লব কুমার সরকার সাময়িক বরখাস্ত হয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। সুদীপ কুমার চক্রবর্তীও সাময়িক বরখাস্ত হয়ে একই কার্যালয়ে সংযুক্ত ছিলেন।

মো. ইকবাল হোসাইন সাময়িক বরখাস্ত হয়ে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং কাজী আশরাফুল আজীম সাময়িক বরখাস্ত হয়ে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন।

অন্যদিকে, রাজন কুমার দাস ও মো. গোলাম রুহানী সাময়িক বরখাস্ত অবস্থায় পলাতক ছিলেন। গোলাম রুহানী সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই।

সরকারি আদেশে বলা হয়েছে, কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। পৃথক ছয়টি আদেশের মাধ্যমে তাদের চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তী ডিএমপির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এছাড়া ইকবাল হোসাইন, কাজী আশরাফুল আজীম, রাজন কুমার দাস ও গোলাম রুহানীও পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD