ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ৮০৫ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ৮০৫

CPM NETWORK

Cpm Network

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ৮০৫

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
1 1786879729

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দুই পুরুষ ও এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৮০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তিনজন মারা গেছেন।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে ৭০ জন মারা গেছেন। তাদের মধ্যে ৪৩ জন নারী ও ২৭ জন পুরুষ।

আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৭৮ জনে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD