স্বস্তিকার প্রশংসায় পঞ্চমুখ ঐন্দ্রিলা স্বস্তিকার প্রশংসায় পঞ্চমুখ ঐন্দ্রিলা

CPM NETWORK

Cpm Network

স্বস্তিকার প্রশংসায় পঞ্চমুখ ঐন্দ্রিলা

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
star talk 20260902080853

ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’-এর নতুন মৌসুমে উপস্থাপনার দায়িত্ব নিয়ে বাজিমাত করেছেন। দীর্ঘদিনের এই পরিচিত শোয়ে সঞ্চালক হিসেবে তার আগমন দর্শকদের যেমন নজর কেড়েছে, তেমনই সহকর্মীদের কাছ থেকেও পাচ্ছেন অশেষ শ্রদ্ধা ও প্রশংসা।

সম্প্রতি স্বস্তিকার আন্তরিক ব্যবহারে মুগ্ধ হয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা বোস। এবারের মৌসুমে প্রতিযোগী হিসেবে ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে হাজির হয়েছিলেন ঐন্দ্রিলা। সেখানে স্বস্তিকার সঙ্গে কাটানো সময়ের স্মৃতি শেয়ার করে তিনি জানান, এমন একজন গুণী ও সিনিয়র শিল্পীর কাছ থেকে পাওয়া সম্মান ও ভালোবাসা তার হৃদয় স্পর্শ করেছে।

ঐন্দ্রিলা বোস বলেন, ‘আমার প্রিয় অভিনেত্রী ও অনন্য সাধারণ মানুষ স্বস্তিকা মুখার্জির সঙ্গে দুর্দান্ত সময় কেটেছে। একজন সিনিয়র শিল্পী কীভাবে নিজেকে এতটা মার্জিত, আন্তরিক ও উদারভাবে উপস্থাপন করতে পারেন, স্বস্তিকা দিদি তার অনন্য উদাহরণ। সত্যিকারের একজন আদর্শ মানুষের ব্যক্তিত্ব ঠিক এমনই হওয়া উচিত।’

তার কথায়, ‘মঞ্চে তার উপস্থিতি, সুন্দর ব্যবহার এবং মানুষকে গুরুত্ব দেওয়ার মানসিকতা আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে। তার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা বহুগুণ বেড়ে গেছে।’

উল্লেখ্য, এবার শুধু সঞ্চালক পরিবর্তনই নয়, ‘দিদি নম্বর ১’-এ এসেছে একাধিক চমকপ্রদ পরিবর্তন। আগে যেখানে প্রতি পর্বে চারজন অংশ নিতেন, এখন সেখানে একঝাঁক প্রতিযোগী একসঙ্গে অংশ নিচ্ছেন। পাশাপাশি শোয়ের সম্প্রচারের সময় পরিবর্তন করে রাত ১০টা ১৫ মিনিটে নির্ধারণ করা হয়েছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD