ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে : আসাদুল হাবিব দুলু ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে : আসাদুল হাবিব দুলু

CPM NETWORK

Cpm Network

ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে : আসাদুল হাবিব দুলু

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
dulu 20260903141004

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভূমিকম্প বলে কয়ে আসে না, আচমকা ভূমিকে কাঁপিয়ে ধ্বংস করে দেয় বিস্তীর্ণ জনপদ। বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে; যাতে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো যায়। আর সে জন্যই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ভূমিকম্প বিষয়ক প্রশিক্ষণের’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথাগুলো বলেন তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ, এখানে প্রতিনিয়ত নানা ধরনের দুর্যোগ আছড়ে পড়ে দুর্যোগের দুর্ভোগ প্রশমনে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।

বিশেষ অতিথির বক্তৃতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, প্রশিক্ষণ ব্যক্তিকে পারঙ্গম করে, পরিণত করে, পরিপূর্ণ করে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা সুযোগ পাওয়া মাত্রই আর্তমানবতার সেবায় ঝাঁপিয়ে পড়বেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD