ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪

CPM NETWORK

Cpm Network

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
images 4

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬৯ টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩২ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩২ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪১ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬৪ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৮৩ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৬৩ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫১ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৬০ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৭ জন ও সিটিটিসি কর্তৃক ১ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে ৫ হাজার ৩৮৩ পিস ইয়াবা, ৪৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ১টি ছুরি, ১টি এন্টিকাটার, ৫টি মোবাইল, ২টি হ্যান্ডকাফ, ১টি মোটরসাইকেল, ১টি প্রাইভেটকার, ১টি মাইক্রোবাস ও নগদ ২০০ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। এছাড়াও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD