রাঙামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার রাঙামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

CPM NETWORK

Cpm Network

রাঙামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
Bridge 2609050555

কাপ্তাই হ্রদের পানি কমতে থাকায় সাতদিন পর রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে ধথাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এর আগে, গত শনিবার পাটাতন এক ফুট পর্যন্ত ডুবে গেলে নিরাপত্তার স্বার্থে সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে কর্র্তৃপক্ষ।

পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, কাপ্তাই হ্রদে পানি কিছুটা কমে আসায় সেতুর পাটাতন থেকে পানি নেমে গেছে। শুক্রবার সেতু ঘষামাজা করে পর্যটকদের চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে। শনিবার সকাল থেকে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। পর্যটকরা আবারো ঝুলন্ত সেতুর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

কাপ্তাই হ্রদে পানি আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় খুলে দেওয়া হয় স্পিলওয়ের ১৬টি জলকপাট। শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার পরিবর্তে রাত ৮টায় গেটগুলো ৬ ইঞ্চি করে খুলে দিয়ে পানি নিষ্কাশন শুরু করে কর্তৃপক্ষ।

কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, উজান থেকে পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে। তবে হ্রদে পানি ধীরে ধীরে কমতে থাকায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে বাঁধের গেট আরো এক ফুট কমিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে জলকপাট এক ফুট খোলা রয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টা পর্যন্ত হ্রদের পানির স্তর ১০৫.৩৪ ফুট এমএসএল। কাপ্তাই হ্রদে সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পানি আরো কমে আসলে গেট বন্ধ করে দেওয়া হবে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD