বিশ্ববাজারে বাড়ল তেলের দাম বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

CPM NETWORK

Cpm Network

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
12 1788798685

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে বিশ্ববাজারে হু হু করে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। সৌদি আরবের রাষ্ট্রমালিকানাধীন তেল সংস্থা আরামকোর একটি স্থাপনায় নতুন করে হামলার খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৫২ ডলারে উঠেছে। দিনের একপর্যায়ে দাম ৯৭ দশমিক ৯৩ ডলারে পৌঁছায়, যা গত ২৩ জুলাইয়ের পর সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের বাজারে তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে। একপর্যায়ে এর দাম ৯৩ ডলার ছাড়িয়ে যায়, যা জুলাইয়ের শেষের পর সর্বোচ্চ।

সৌদি আরামকোর স্থাপনায় হামলার খবর
ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সৌদি আরামকোর তেল স্থাপনায় নতুন করে হামলা হয়েছে। সৌদি আরবের জিজান শহরের ওই স্থাপনায় ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে। সেখানে দৈনিক চার লাখ ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন একটি শোধনাগার রয়েছে।

তবে হামলাটি কারা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD