স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

CPM NETWORK

Cpm Network

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
naattor

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। এজন্য আগামী স্থানীয় সরকার নির্বাচন হবে স্বচ্ছ। যেখানে দলীয় প্রতীক থাকবে না। স্থানীয় সরকার ব্যবস্থাকে শতভাগ কার্যকর করার জন্য যোগ্য, ভালো ও শিক্ষিত যারা স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে, এমন যোগ্য লোককে স্থানীয় সরকারে বসাতে চায় বর্তমান সরকার।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এসব কথা বলেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরও বলেন, এছাড়া সরকার গ্যাস, জ্বালানি ও বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ সমস্যা এমনভাবে সমাধান করতে চায়, যাতে ভবিষ্যতে কারও মুখাপেক্ষী হতে না হয়। দেশের মানুষ তেল, গ্যাস, বিদ্যুৎ নিয়ে সমস্যায় আছে। এসব সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীসহ তার সরকারের সবাই দেশের মানুষের কাছে বারবার দুঃখ প্রকাশ করেছে।

প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, এই স্বল্প সময়ে সরকার মানুষের কতটুকু আস্থা অর্জন করতে পেরেছে, তা জনগণ মূল্যায়ন করবে। সরকার যে ৩১ দফা নিয়ে জনগণের কাছে গিয়েছে, ভোট চেয়েছে, সেই সব দফার প্রতিটি বর্তমান সরকার কমবেশি টাচ করেছে। ছয় মাস কোনো সময়ই নয়, যেটা দিয়ে একটি সরকারকে মূল্যায়ন করা যায় বলেও মন্তব্য করেন তিনি।

জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে সভায় জেলার সব দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD