গত বছরের তুলনায় ডেঙ্গুতে মৃত্যু কম: এলজিআরডি মন্ত্রী গত বছরের তুলনায় ডেঙ্গুতে মৃত্যু কম: এলজিআরডি মন্ত্রী

CPM NETWORK

Cpm Network

গত বছরের তুলনায় ডেঙ্গুতে মৃত্যু কম: এলজিআরডি মন্ত্রী

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
moin 20260217121954 copy 1771310149

বিগত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। তবে সামনের দিনগুলোতে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা যাতে আর না বাড়ে, সে জন্য কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিশ্বব্যাংকের সহায়তায় আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্মপরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী।সরকারি সেবা খুঁজুন

মঈন খান বলেন, ডেঙ্গুতে মৃত্যু আগেও ছিল, এখনও আছে। তবে বিগত বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব পক্ষকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নিজেও দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তৎপর রয়েছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও সংস্থাকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।সরকারি সেবা খুঁজুন

বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে উল্লেখ করে ড. আবদুল মঈন খান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও মানুষের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলেও তিনি আশা প্রকাশ করেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD