সংকট শেষ হলে জ্বালানি তেলের দাম সমন্বয়: প্রতিমন্ত্রী সংকট শেষ হলে জ্বালানি তেলের দাম সমন্বয়: প্রতিমন্ত্রী

CPM NETWORK

Cpm Network

সংকট শেষ হলে জ্বালানি তেলের দাম সমন্বয়: প্রতিমন্ত্রী

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
jbaalaani prtimntrii

বৈশ্বিক জ্বালানি সংকট দ্রুত কেটে গেলে সরকার জ্বালানি তেলের মূল্য সমন্বয় করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মেহেরপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিদেশ থেকে জ্বালানি তেল আমদানি করে। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। ফলে সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে। তবে বৈশ্বিক সংকট দ্রুত কেটে গেলে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হবে।

বিদ্যুৎ বিতরণে বৈষম্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, অতীতে বিদ্যুৎ বিতরণে বৈষম্য ছিল। ভবিষ্যতে এ বৈষম্য দূর করা হবে।

জ্বালানি তেলের দাম বাড়ায় কৃষিতে এর প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাময়িকভাবে কৃষির ওপর এর প্রভাব পড়তে পারে।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

পরে দুপুর ১২টার দিকে মেহেরপুর টাউন হলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD