মালয়েশিয়ার কাছে বাংলাদেশের বড় হার মালয়েশিয়ার কাছে বাংলাদেশের বড় হার

CPM NETWORK

Cpm Network

মালয়েশিয়ার কাছে বাংলাদেশের বড় হার

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
hamza

চার বছর আগে মালয়েশিয়ার কাছে হেরেছিল বাংলাদেশ দল এশিয়ান কাপ বাছাইয়ে। সেবার ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। ৪ বছর পর আবারও মালয়েশিয়ার মুখোমুখি হয়েও জয়ের হাসি হাসতে পারলো না লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথমবারের মতো বাংলাদেশ আসিয়ান কাপে খেলতে এসে মালয়েশিয়ার আরিফ আইমানের গোলে প্রথম ম্যাচে হেরেছে ৩-০ গোলে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তায় গেলোরা বাঙ কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হয়েছে ম্যাচটি। পুরো ম্যাচেই একচ্ছত্র আধিপত্য দেখিয়ে ম্যাচটি জিতে নিয়েছে মালয়েশিয়া।

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জালে আরেকটি গোল করে প্রতিপক্ষ। প্রথমার্ধের দুটি গোলই এসেছে আরিফ আইমানের পা থেকে। এরপর ৫২ মিনিটে গোল করেন বার্গুসন।

প্রথমে ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর আবারও ৩৭ মিনিটে আইমানের গোলে ব্যবধান বাড়ায় মালয়েশিয়া।

এরপর দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে বক্সের ভেতর বাংলাদেশের খেলোয়াড়দের বোকা বানিয়ে জাল খুঁজে নেন বার্গুসন।

পুরো ম্যাচে হাতেগোনা কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD