ঢাকার ৫ নদী ও ৫৫ খাল সচলে উদ্যোগ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকার ৫ নদী ও ৫৫ খাল সচলে উদ্যোগ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

CPM NETWORK

Cpm Network

ঢাকার ৫ নদী ও ৫৫ খাল সচলে উদ্যোগ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
minister 20260927172742

ঢাকার চারপাশের পাঁচ নদী ও দুই সিটি করপোরেশনের ৫৫টি খাল পরিষ্কার করে পানিপ্রবাহ সচল, নদীর পাড় সংরক্ষণ ও নৌযান চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (২৭ সেপ্টেম্বর) ত্রিমোহনী খাল ব্রিজে জিরানি খাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকার চারপাশের পাঁচ নদী পরিষ্কার, নদীর পাড় সংরক্ষণ, গাইডওয়াল ও রিটার্নিং ওয়াল নির্মাণ এবং বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নদীগুলোকে আগের মতো সচল করে নৌযান চলাচলের উপযোগী করার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬টি এবং উত্তর সিটি করপোরেশনের ২৯টি খাল পরিষ্কার করে গাইডওয়াল, রিটার্নিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে। খালের পানিপ্রবাহ সচল রাখতে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

ঢাকার স্যুয়ারেজ লাইন শহরের বাইরে নিয়ে বিভিন্ন স্থানে এসটিপির মাধ্যমে পরিশোধন করে নদীতে পরিষ্কার পানি ফেলার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, শুষ্ক মৌসুমের মধ্যেই খালগুলোর কাজ দৃশ্যমান পর্যায়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ দখল উচ্ছেদের উদ্যোগও নেওয়া হয়েছে। বাঁশের সেতুগুলো পর্যায়ক্রমে আরসিসি সেতুতে রূপান্তর করা হবে।

তিনি বলেন, বাসযোগ্য ঢাকা গড়তে সরকারের পাশাপাশি জনগণের সহযোগিতাও প্রয়োজন। খাল সচল, জলাবদ্ধতা নিরসন, স্যুয়ারেজ ব্যবস্থার উন্নয়ন ও নগর পরিচ্ছন্ন রাখার মাধ্যমে একটি বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, ঢাকা শহরকে বাসযোগ্য করতে নদী-খাল ও জলাশয়ের দুই পাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, স্থানীয় সরকার বিভাগ সচিব মো. শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD