আগামী বছরের হজের নতুন প্যাকেজ ঘোষণা আগামী বছরের হজের নতুন প্যাকেজ ঘোষণা

CPM NETWORK

Cpm Network

আগামী বছরের হজের নতুন প্যাকেজ ঘোষণা

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
mkkaayy hj

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ প্যাকেজে হজযাত্রার প্রয়োজনীয় সেবাগুলো একটি ইলেকট্রনিক চুক্তির আওতায় আনা হবে। সৌদি আরবে পৌঁছানো থেকে দেশে ফিরে যাওয়া পর্যন্ত বিভিন্ন সেবা এতে অন্তর্ভুক্ত থাকবে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়া এই প্যাকেজে চারটি প্রধান সেবা থাকবে- পবিত্র স্থানগুলোর সেবা, মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত ও খাবার। পাশাপাশি অতিরিক্ত কিছু সুবিধা নেওয়ার সুযোগও থাকবে।

এই ব্যবস্থায় বিদেশি হজবিষয়ক দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বিভিন্ন শ্রেণির হজযাত্রীর জন্য নিজেদের প্রয়োজন অনুযায়ী কর্মসূচি সাজাতে পারবে। এজন্য নির্দিষ্ট হলেও নমনীয় চুক্তি কাঠামো রাখা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সৌদি আরবের ১৪৪৮ হিজরি সালের হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশটির ‘ভিশন ২০৩০’ ও হজযাত্রীদের অভিজ্ঞতা উন্নয়নের লক্ষ্যের সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ।

মন্ত্রণালয় ইতোমধ্যে ১৪৪৮ হিজরি সালের হজের প্রস্তুতি শুরু করেছে। এ লক্ষ্যে ৭৫টির বেশি দেশের হজবিষয়ক দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পরিচালন পরিকল্পনা, বিধিবিধান ও প্রয়োজনীয় শর্তাবলী পর্যালোচনা করা হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব হজ ব্যবস্থাপনায় ডিজিটাল অবকাঠামোও সম্প্রসারণ করেছে। ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে চুক্তি, কার্যক্রম পরিচালনা ও ভিসা-সংক্রান্ত প্রক্রিয়া সমন্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD