সারের ডিলার নিয়োগের তারিখ এখনো নির্ধারিত হয়নি: কৃষি মন্ত্রণালয় সারের ডিলার নিয়োগের তারিখ এখনো নির্ধারিত হয়নি: কৃষি মন্ত্রণালয়

CPM NETWORK

Cpm Network

সারের ডিলার নিয়োগের তারিখ এখনো নির্ধারিত হয়নি: কৃষি মন্ত্রণালয়

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ministry munu97celq7u4dy 20260930142726

সারের ডিলারদের চূড়ান্ত নিয়োগের বিষয়ে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। এজন্য গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারের ডিলার নিয়োগের লক্ষ্যে জেলা থেকে প্রাপ্ত তালিকা মন্ত্রণালয়ে যাচাই-বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে। তবে ডিলারদের চূড়ান্ত নিয়োগের বিষয়ে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD