৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান
শিরোনাম :
হামের উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১৩০০ ৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ঢাবিকে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের কাতারে নিতে রাষ্ট্রপতির আহ্বান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রজাতন্ত্রের কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে: ডেপুটি স্পিকার বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে: ইইউ রাষ্ট্রদূত সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩ : রোড সেফটি বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখ

CPM NETWORK

Cpm Network

৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
Screenshot 2026 10 04 154522

হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে ইরানের শর্তের কথা জানিয়েছেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। ছবি: সংগৃহীত
সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না বলে জানিয়েছে ইরান।

দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ রোববার (৪ অক্টোবর) এ কথা জানিয়েছেন।

ইরানের সংবাদমাধ্যম নূরনিউজকে দেওয়া বক্তব্যে কালিবাফ বলেন, জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া একটি অন্তর্বর্তী সমঝোতায় ইরানের পক্ষ থেকে সাতটি শর্ত দেওয়া হয়েছিল। ওই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলার প্রশ্নই নেই।

তিনি বলেন, গণমাধ্যমে যুক্তরাষ্ট্র ভিন্ন ধরনের বক্তব্য দিলেও সম্প্রতি একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটন কিছু প্রস্তাব দিয়েছে। তবে ইরান আর বিষয়টি দীর্ঘায়িত করা কিংবা একতরফা শর্ত চাপিয়ে দেওয়ার সুযোগ দেবে না।

কালিবাফ আরও বলেন, হরমুজ প্রণালি খোলার বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট ও দৃঢ়। ইসলামাবাদ সমঝোতা (Islamabad ​Memorandum) স্মারকের ভিত্তিতে নির্ধারিত সাতটি শর্ত পূরণ হলেই প্রণালি খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ওয়াশিংটন তেহরানের দেওয়া প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব।

রোববার (৪ অক্টোবর) তেহরানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে বৈঠকে আরাকচি বলেন, প্রণালি পুনরায় খোলার জন্য ইরান তাদের শর্তগুলো স্পষ্টভাবে জানিয়েছে। এসব শর্তের সঙ্গে যুক্তরাষ্ট্রের মেনে নেওয়া কিছু প্রতিশ্রুতিও জড়িত।

আরাকচি বলেন, তেহরান আশা করছে ওয়াশিংটন কূটনীতির পথ বেছে নেবে। তবে যুক্তরাষ্ট্র আবার সামরিক পদক্ষেপের দিকে গেলে ইরানও জবাব দিতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আবার সামরিক সমাধানের পথে এগোয়, তাহলে এবার ইরান আগের চেয়েও বেশি প্রস্তুত থাকবে এবং নিজেদের রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

সূত্র: রয়টার্স

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD