শিক্ষার মূল উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো নাগরিক হওয়া: শেখ রবিউল আলম শিক্ষার মূল উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো নাগরিক হওয়া: শেখ রবিউল আলম

CPM NETWORK

Cpm Network

শিক্ষার মূল উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো নাগরিক হওয়া: শেখ রবিউল আলম

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
robiul 20261005144338

শিক্ষার মূল উদ্দেশ্য শুধু জীবিকা নির্বাহ নয়, বরং নিজেকে একজন যোগ্য ও ভালো নাগরিক হিসেবে গড়ে তোলা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর কলাবাগানের লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন, বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, দেশের প্রতি ভালোবাসা প্রকাশের অন্যতম উপায় হলো নিজেকে দেশের জন্য যোগ্য করে গড়ে তোলা। শিক্ষার্থীদের সেই লক্ষ্যেই নিজেদের প্রস্তুত করতে হবে। একটি বিদ্যালয়ের মান শুধু ভবন, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ বা ভালো আসবাবপত্র দিয়ে নির্ধারণ করা যায় না। শিক্ষার্থীরা আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে প্রয়োজনীয় শিক্ষা পাচ্ছে কি না, সেটিই বিদ্যালয়ের মানের অন্যতম প্রধান মাপকাঠি।

তিনি বলেন, ভালো উপার্জনের জন্যও শিক্ষা প্রয়োজন। তবে শিক্ষিত জাতি গড়তে হলে ভালো মানুষ হওয়ার শিক্ষাও জরুরি। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিজের যত্নের বিষয়ে সচেতন হতে হবে। একই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।

অভিভাবকদের উদ্দেশ্যে শেখ রবিউল আলম বলেন, সন্তান পরীক্ষায় প্রথম বা দ্বিতীয় না হলে হতাশ হওয়ার কিছু নেই। তাকে বকাঝকা না করে পাশে থাকতে হবে এবং সর্বোচ্চ সক্ষমতা অর্জনে উৎসাহ দিতে হবে। অন্যের সঙ্গে তুলনা না করে সন্তানের নিজস্ব প্রতিভা ও আগ্রহ বিকাশের সুযোগ দিতে হবে।

তিনি বলেন, প্রত্যেক সন্তানের প্রতিভা ও সক্ষমতা এক নয়। তাই সন্তানের ওপর বাবা-মায়ের ইচ্ছা চাপিয়ে না দিয়ে তার আগ্রহ ও দক্ষতা অনুযায়ী এগিয়ে যেতে সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের পরামর্শও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

বিদ্যালয়টির অবকাঠামো ও লজিস্টিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ভোট দিয়ে নির্বাচিত করায় এলাকার মানুষের প্রতি তার দায়িত্ব রয়েছে। বিদ্যালয়টিকে আরও সুযোগ-সুবিধাসম্পন্ন করতে তার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেকে গড়ার জন্য শতভাগ সময় কাজে লাগাতে হবে। সময় দিয়ে অর্জিত জ্ঞান ও যোগ্যতাই মানুষের প্রকৃত সম্পদ। জ্ঞান ও যোগ্যতা অন্যের সঙ্গে ভাগ করলেও কমে না; বরং এর সুফল পুরো বিশ্ব পায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদা বেগম। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শফিউল আজমসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD