পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

CPM NETWORK

Cpm Network

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
untitled 1791258731

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে আটক করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পরে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে পঞ্চগড় আদালতে তোলা হয়েছে। এসময় আদালতজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে পঞ্চগড়ের ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যা মামলা, বিএনপি অফিস ভাঙর ও অগ্নিসংযোগসহ ১২টি মামলা রয়েছে।

মঙ্গলবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD