মেট্রোরেল লাইনে কুকুর, ট্রেন চলাচলে বিঘ্ন মেট্রোরেল লাইনে কুকুর, ট্রেন চলাচলে বিঘ্ন

CPM NETWORK

Cpm Network

মেট্রোরেল লাইনে কুকুর, ট্রেন চলাচলে বিঘ্ন

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
metro rail 20261006143724

রাজধানীর উত্তরা থেকে মতিঝিলগামী মেট্রোরেল লাইনে একটি কুকুর ঢুকে পড়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টা ৫৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশনস) মোহসিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে পড়ায় একটি ট্রেন কারওয়ান বাজার স্টেশনে আটকে যায়। এতে কিছুসময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আটকে থাকা ওই ট্রেনের এক যাত্রী জানান, ট্রেন চলাচল কয়েক মিনিট বিলম্বিত হবে বলে ঘোষণা দেওয়া হয়। এরপর ট্রেনটি ফার্মগেট স্টেশনে থামে। প্রায় ১০ মিনিট সেখানে অবস্থানের পর ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD