প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা

CPM NETWORK

Cpm Network

প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
1 1791370937

উপজেলা পরিষদের ইউএনও ও প্রশাসকদের জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকে উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী সভা অনুষ্ঠানের ১৪ দিনের মধ্যে সরকারের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম, ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধসহ সামগ্রিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি কার্যবিবরণীতে উল্লেখ করতে বলা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসকের কাছে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক রাসেল ওই চিঠিতে স্বাক্ষর করেন।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক রাসেল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৭(৪) ধারায় পরিষদের প্রত্যেক সভার কার্যবিবরণীর একটি অনুলিপি সভা অনুষ্ঠিত হওয়ার ১৪ দিনের মধ্যে সরকারের ও সংশ্লিষ্ট এলাকার সংসদ-সদস্যের কাছে পাঠানোর বিধান রয়েছে।

তবে নথি পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ উপজেলা পরিষদ থেকে আইন অনুযায়ী নিয়মিত সভার কার্যবিবরণী সরকারের কাছে পাঠানো হচ্ছে না। ফলে সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা সম্ভব হচ্ছে না।

বিশেষ করে ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যবেক্ষণে এ ঘাটতি তৈরি হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় আইন অনুযায়ী নিয়মিতভাবে উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কার্যবিবরণীতে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রমের পাশাপাশি পরিষদের ন্যস্ত বিভাগগুলোর সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতির তথ্য উল্লেখ করতে বলা হয়েছে।

এ ছাড়া অগ্রাধিকারমূলক কার্যক্রমের ক্ষেত্রে সচিত্র প্রমাণক সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য রঙিন প্রিন্টে ছবি পাঠাতে হবে। কোনো কাজ বাস্তবায়নের আগে ও পরে পরিস্থিতির তুলনামূলক চিত্র থাকলে তা পাশাপাশি সংযুক্ত করে পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, উপজেলা পরিষদের কার্যবিবরণী নিয়মিতভাবে স্থানীয় সরকার বিভাগের নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানোর পাশাপাশি এর হার্ডকপিও সচিব, স্থানীয় সরকার বিভাগ বরাবর পাঠাতে হবে।

আইন অনুযায়ী উপজেলা পরিষদের কার্যক্রমের অগ্রগতি নিয়মিতভাবে সরকারের নজরে আনতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD