গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ

CPM NETWORK

Cpm Network

গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
commitee 20261011170848 1

টেকসই উন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে সারাদেশের গ্রামীণ সড়ক ও রাস্তাঘাট নির্মাণে গুণগত মান ও স্থায়িত্ব বজায় রাখতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টি জামানত রাখার প্রস্তাব দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একইসঙ্গে বিগত সরকারের আমলে দেশি-বিদেশি অর্থায়নে নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্পগুলোতে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে কমিটি।

রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এসব প্রস্তাব ও নির্দেশনার কথা জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব। এতে দেশের স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিগত সরকারের আমলে নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি তদন্তসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সুপারিশ উঠে আসে।

বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী ড. আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মোহাম্মদ আক্তারুজ্জামান, আলহাজ জসীম উদ্দীন আহমেদ, শেখ ফরিদ আহমেদ, সেলিনা সুলতানা, এ টি এম আজহারুল ইসলাম এবং মো. রফিকুল ইসলাম খান অংশ নেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠকের কার্যক্রম শুরু হয়। শুরুতে কমিটির সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম এবং বিগত ১৮০ দিনে গৃহীত বিভিন্ন পদক্ষেপের ওপর একটি উপস্থাপনা তুলে ধরা হয়।

কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই বিপ্লবে নিহত ছাত্র-জনতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে স্বচ্ছতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে বিশেষ সুপারিশ করেছে কমিটি। গ্রামীণ সড়ক ও রাস্তাঘাট নির্মাণের গুণগত মান রক্ষায় ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টি হিসেবে জামানত গ্রহণের কথা বলা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকি জোরদার করার তাগিদ দেওয়া হয়।

দেশজুড়ে নিরাপদ পানির সংকট নিরসনে আর্সেনিকপ্রবণ এলাকাগুলো দ্রুত চিহ্নিত করে বিশেষ প্রকল্প ও কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে। এর পাশাপাশি এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেয় কমিটি।

প্রশাসনিক গতিশীলতা আনা ও স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে অনলাইনভিত্তিক হাজিরা চালুর সুপারিশ করা হয়েছে। পাশাপাশি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও স্বজনপ্রীতিমুক্ত থেকে কাজ করার আহ্বান জানানো হয়। বৈঠকে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশি-বিদেশি অর্থায়নে গৃহীত অপ্রয়োজনীয় প্রকল্পগুলোর অনিয়ম ও দুর্নীতি তদন্তে যথাযথ ব্যবস্থা নিতে জোর সুপারিশ করে সংসদীয় কমিটি।

বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সংসদ সচিবালয়ের কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD