রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪ জন রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪ জন

CPM NETWORK

Cpm Network

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪ জন

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
images 1

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময়ে বিভিন্ন অপরাধে ৪২টি মামলা হয়েছে। অভিযানে ১০ হাজার ৮৭২টি ইয়াবা, পাঁচ কেজি গাঁজা ও তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

সোমবার (১২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন বিভাগের অভিযানে সবচেয়ে বেশি ১১৪ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ।

এ ছাড়া তেজগাঁও বিভাগে ৮১ জন, লালবাগ বিভাগে ৫৮ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৪৬ জন, উত্তরা বিভাগে ৪৫ জন, রমনা বিভাগে ৩২ জন এবং গুলশান বিভাগে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ডিবি একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে মাদকদ্রব্যের পাশাপাশি দুটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তি ও আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD