রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬

CPM NETWORK

Cpm Network

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
new project 2026 10 13t103049.065

রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পরিচালিত নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক উদ্ধারের ঘটনায় নগরীর বিভিন্ন থানায় মোট ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ ও বিশেষায়িত ইউনিট আলাদা অভিযান চালিয়ে আসামি গ্রেপ্তার করে। এর মধ্যে মিরপুর বিভাগ সর্বোচ্চ ১১৬ জন এবং তেজগাঁও বিভাগ ৭৫ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া মতিঝিল বিভাগে ৭০ জন, লালবাগ বিভাগে ৬৫ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, গুলশান বিভাগে ৩৫ জন, রমনা ও উত্তরা বিভাগে ২৬ জন করে, গোয়েন্দা পুলিশ (ডিবি) দুই জন এবং সিটিটিসি বিভাগ থেকে এক জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযান পরিচালনাকালে পুলিশ সদস্যরা বিপুল মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করে। এর মধ্যে রয়েছে তিন হাজার ৮১৮ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাজা, ১১৪ পুরিয়া হেরোইন, ১০ লিটার দেশীয় মদ এবং তিন বোতল বিদেশি মদ। মাদক ছাড়া অন্যান্য আলামতের মধ্যে দুটি মোটরসাইকেল, দুটি ব্যাগ, সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সাথে অভিযানকালে এক জন ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর প্রতিটি থানা এলাকায় অভিযান চালিয়ে অপরাধে যুক্ত ব্যক্তিদের হাতেনাতে গ্রেপ্তার ও এসব আলামত জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD