আজ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু

CPM NETWORK

Cpm Network

আজ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
1 1792121811

হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে আজ শুক্রবার। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সূচনা ঘটছে শারদোৎসবের। এবারের পূজায় টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। তবে কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে ছুটির সময়সূচিতে ভিন্নতা রয়েছে।

২০২৬ সালের সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় মোট ছুটির পরিধি বাড়ছে। এর সঙ্গে ২৫ অক্টোবর রোববার লক্ষ্মীপূজার ছুটি থাকায় ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হচ্ছে।

অপরদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত কলেজে ছুটি নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রতারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূচি অনুযায়ী, ছুটির সময়ের মধ্যে থাকা সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে হিসাব করা হয়েছে নির্ধারিত ছুটির দিন।

কলেজের ছুটির আগে ও পরের সাপ্তাহিক ছুটি যুক্ত হলে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ বিরতির সুযোগ তৈরি হতে পারে। ১৬ ও ১৭ অক্টোবর এবং ৩০ ও ৩১ অক্টোবরের শুক্র ও শনিবারের ছুটি মিলিয়ে মোট ১৬ দিনের ছুটির সুযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির ক্ষেত্রে অভিন্ন কোনো সময়সূচি নেই। বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করে। অন্যদিকে, সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদরাসায় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, প্রচলিত নিয়মে দুর্গাপূজা মূলত মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন ধরে উদযাপিত হয়। তবে এ বছর সপ্তমীর তিথি দুদিন পড়ায় শারদীয় দুর্গাপূজা এক দিন বেড়ে চলবে ছয় দিন ধরে। এ হিসেবে পাঁচ দিনের এ উৎসব শেষ হবে আগামী ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। এ ধর্মীয় উৎসবকে আনন্দমুখর করে তুলতে দেশজুড়ে প্রস্তুতিও শেষ হয়েছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD