বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ‘রিচ’ বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ‘রিচ’

CPM NETWORK

Cpm Network

বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ‘রিচ’

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
untitled 1792566082

ফেসবুকের কনটেন্টের পারফরম্যান্স মূল্যায়নের পরিচিত সূচক ‘রিচ’ বন্ধ হচ্ছে। আগামী ৩১ অক্টোবর থেকে এর পরিবর্তে দর্শকসংখ্যা পরিমাপে ‘ভিউয়ারস’ মেট্রিক চালু করবে সামাজিক যোগাযোগমাধ্যমটি।

এক বিজ্ঞপ্তিতে ফেসবুক জানিয়েছে, এত দিন নির্দিষ্ট সময়ে কতটি আলাদা অ্যাকাউন্টের কাছে কোনো কনটেন্ট পৌঁছেছে, তা পরিমাপ করা হতো ‘রিচ’ দিয়ে। তবে ২০২৬ সালের ৩১ অক্টোবর থেকে এ সুবিধা আর পাওয়া যাবে না।

নতুন ‘ভিউয়ারস’ মেট্রিকের মাধ্যমে কনটেন্টের দর্শকসংখ্যা নির্ধারণ করা হবে। এ পরিবর্তনের প্রভাব পড়তে পারে বাণিজ্যিক পেজ পরিচালনা, প্রচারণা তদারকি এবং প্রমোশনাল কনটেন্টের সফলতা মূল্যায়নে।

সংবাদমাধ্যম, ব্যবসা প্রতিষ্ঠান, স্বাধীন কনটেন্ট নির্মাতা ও ডিজিটাল বিপণনকর্মীদের নতুন ব্যবস্থার সঙ্গে নিজেদের বিশ্লেষণ কৌশল সমন্বয় করতে হবে।

‘রিচ’ ও ‘ভিউয়ারস’ মেট্রিকের হিসাবের পদ্ধতি এক না হলে পুরোনো পরিসংখ্যানের সঙ্গে নতুন তথ্যের তুলনা জটিল হতে পারে।

তাই পুরোনো প্রতিবেদন সংরক্ষণ এবং নতুন মেট্রিকের হিসাবপদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া জরুরি।

ফেসবুকে কনটেন্টের কার্যকারিতা মূল্যায়নে দর্শকসংক্রান্ত তথ্য গুরুত্বপূর্ণ হওয়ায় এই পরিবর্তন সংশ্লিষ্টদের জন্য তাৎপর্যপূর্ণ।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD