দুর্নীতি বন্ধে নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী দুর্নীতি বন্ধে নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী

CPM NETWORK

Cpm Network

দুর্নীতি বন্ধে নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
1792569705 ee5f89d20830f8f4c5cb3cbdf028e452

দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হওয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দুর্নীতি বন্ধের প্রথম শর্ত হলো রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হওয়া।

অন্যথায় আমরা ব্যর্থ হব।
বুধবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান জেনারেশনকে ডিল করাটা আপনাদের জন্য কঠিন, সেই পথকে আরো বন্ধুর করে তুলেছে এই আয়। সে কারণে আপনাদেরকে যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।

মন্ত্রী বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সঙ্গে খারাপ ব্যবহার করছেন এটা সহ্য করা হবে না। আবার প্রধান শিক্ষক ছাত্রদের শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাটের সঙ্গে জড়িত হওয়ার ঘটনাও মেনে নেওয়া যায় না।

এ সময় শৈলকুপা উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD