আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

CPM NETWORK

Cpm Network

আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
afgan

২৮ রানে ছিল না ৪ উইকেট। সেখান থেকে সাইফ হাসান আর পারভেজ হোসেন ইমন লড়াই করলেন। কিন্তু সেই লড়াই জলাঞ্জলি দিলেন বাকি ব্যাটাররা। ফলে আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে মাত্র ১৬০ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস।

শারজায় টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয়। কিন্তু দলের টপ অর্ডার ব্যাটাররা সেই সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করতে পারেননি। ২৮ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে বাংলাদেশ।

ইনিংসের দ্বিতীয় ওভারে ৬ বলে ১ রান করে উইকেটরক্ষকের ক্যাচ হন তানজিদ হাসান তামিম। প্রথম বলেই বোল্ড সৌম্য সরকার (০)। নাজমুল হোসেন শান্ত কিছুটা সময় টিকে ছিলেন। কিন্তু ১৫ উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন তিনি। অধিনায়ক তাওহীদ হৃদয় ২ বল খেলে ০, ফেরেন বোলার ওমরজাইকে ফিরতি ক্যাচ দিয়ে।

সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন সাইফ হাসান আর পারভেজ হোসেন ইমন। ১৪৬ বল খেলে তারা গড়েন ৯৩ রানের জুটি। এর মধ্যে ফিফটি তুলে নিয়েছেন ইমন। কিন্তু এর পরপরই ধৈর্য হারিয়ে বসেন সাইফ। ডাউন দ্য উইকেটে মোহাম্মদ নবির ওপর চড়াও হতে গিয়ে ক্যাচ তুলে দেন আকাশে। ৪১ রানে ফিরতে হয় সাইফকে।

এরপর মেহেদী হাসান মিরাজ উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে ফেরেন ২ রান করে। পারভেজ হোসেন ইমন একটা প্রান্ত ধরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু রশিদ খানের ঘূর্ণির কাছে তাকেও পরাস্ত হতে হয়। ৯৬ বলে ৫ চার আর ২ ছক্কায় ৭০ রান করে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।

বাংলাদেশ আর বেশিদূর এগোতে পারেনি। ৪১.২ ওভারে ১৬০ রানে অলআউট হয় তাওহীদ হৃদয়ের দল।

আফগানিস্তানের রশিদ খান ৪টি, আজমতউল্লাহ ওমরজাই আর ইয়ামিন আহমেদজাই নেন ২টি করে উইকেট।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD