টানা ১০ দিন ছুটির পর আজ খুলছে স্কুল-মাদরাসা টানা ১০ দিন ছুটির পর আজ খুলছে স্কুল-মাদরাসা

CPM NETWORK

Cpm Network

টানা ১০ দিন ছুটির পর আজ খুলছে স্কুল-মাদরাসা

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
1 1792982278

দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার ছুটি শেষে আজ খুলছে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা। টানা ১০ দিনের ছুটি শেষে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে নিয়মিত পাঠদান।

তবে সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি আরো কয়েক দিন থাকছে। কলেজে ক্লাস শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি মিলিয়ে গত ১৮ অক্টোবর থেকে ছুটি শুরু হয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসায়।

এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল।

গত ২২ অক্টোবর ছুটি শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর রবিবার লক্ষ্মীপূজার ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। ফলে টানা ১০ দিনের ছুটি কাটানোর সুযোগ পান শিক্ষক-শিক্ষার্থীরা। ছুটি শেষে আজ থেকে আবারও শুরু হচ্ছে শ্রেণিকক্ষের কার্যক্রম।

অন্যদিকে কলেজগুলোতে ছুটি শুরু হয় গত ১৮ অক্টোবর। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দেওয়া এ ছুটি শেষ হবে আগামী ২৯ অক্টোবর।

এরপর ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কলেজগুলো খুলবে ১ নভেম্বর রবিবার। সেদিন থেকে সরকারি-বেসরকারি কলেজে যথারীতি ক্লাস শুরু হবে।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD