হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৩ হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৩

CPM NETWORK

Cpm Network

হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৩

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
mail.google

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার (১১ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াপাড়া কাউছার নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রাত দুইটার দিকে ঢাকামুখী পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এরপর রাত আড়াইটার দিকে একই দিক থেকে আসা বাংলাদেশ ডাক বিভাগের পার্সেল বহনকারী একটি মাঝারি আকারের কাভার্ড ভ্যান ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে কাভার্ড ভ্যানের চালক জসিম (৪০), তার সহযোগী মজনু মিয়া (৫৪) ও রিপন মিয়া (২৩) গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত জসিমের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামে, মজনু মিয়া মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের বাসিন্দা ও রিপন মিয়ার বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকায়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. আনিসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। নিহতদের মরদেহ বর্তমানে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং পরিবারের সদস্যরা পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD