শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

CPM NETWORK

Cpm Network

শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
untitled 1794639276

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার দণ্ডপ্রাপ্ত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনী প্রক্রিয়া সম্পন্ন করেছে, এখন বাকি ভারত সরকারের সিদ্ধান্ত।

শনিবার (১৪ নভেম্বর) সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে আসবেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় যখন তাকে প্রত্যর্পণ করা হবে, সেটাও একটা আইনি প্রক্রিয়া।

আপিলের সময়সীমা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের মামলায় বিলম্ব মার্জনা করার আইনগত কোনো সুযোগ আপিল বিভাগের নেই। কারণ, বিশেষ আইনে সেই সুযোগ রাখা হয়নি। তারাই এ আইন করে গেছেন।

সংবিধানের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, ১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা যে সংশোধনী এনেছিলেন, তাতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তির মৌলিক অধিকার দাবির ওপর বিধিনিষেধ রয়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের ৩০ দিনের সময়সীমা পেরিয়ে যাওয়ায় শেখ হাসিনা আর আপিলের সুযোগ পাবেন না। আইনটির সংশোধন শেখ হাসিনাই করেছেন বলে উল্লেখ করেন তিনি।

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য পরিচালিত তদন্তে সরকার হস্তক্ষেপ করবে না জানিয়ে আইনমন্ত্রী বলেন, তদন্ত দল ও প্রসিকিউশন স্বাধীনভাবে কাজ করছে। আমরা সেখানে হস্তক্ষেপ করি না। তারা যখন প্রয়োজন মনে করবে, তখন পদক্ষেপ নেবে।

তিনি আরও জানান, জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এ জন্য প্রয়োজনীয় সব সহযোগিতা করবে সরকার।

আইনমন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রার বিভাগ হয়রানিমুক্ত করা হবে, এরপরও হয়রানি হলে জিরো টলারেন্স।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD