ডাক্তারদের যেন আর রাজনীতির শিকার হতে না হয় : মির্জা আব্বাস ডাক্তারদের যেন আর রাজনীতির শিকার হতে না হয় : মির্জা আব্বাস

CPM NETWORK

Cpm Network

ডাক্তারদের যেন আর রাজনীতির শিকার হতে না হয় : মির্জা আব্বাস

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
mirza abbas 20261114135004

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, চিকিৎসকদের (ডাক্তারদের) যেন কোনো সময় আর রাজনীতির শিকার হতে না হয়।

তিনি বলেন, আজকে বলা হয় বিএনপির ডাক্তার। মেডিকেল বইয়ে কি লেখা আছে বিএনপির বই? লেখা তো নেই। সুতরাং ডাক্তার তো ডাক্তারই। ডাক্তারদের যেন আমরা ডাক্তারই থাকতে দিই, তাদের যেন আর রাজনীতিতে না টানি। আমাদের বেলায়ও যেমন এটি প্রযোজ্য, ঠিক যেকোনো সরকারের বেলায়ও তা প্রযোজ্য হওয়া উচিত।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, এখন থেকে ২০ বছর আগে আমরা যাদের ডাক্তার হিসেবে দেখেছি। অনেকেই ছিল এখন আর তারা নেই। তবে তাদের অবদান ফেলে দেওয়া যাবে না। আমার দেশে ভালো ডাক্তার ছিল, আছে এবং আগামীতেও থাকবে।

তিনি বলেন, আমাদের দেশের ডাক্তাররা এখনো এত খারাপ হয়ে যায়নি। তবুও আপনারা বলবেন, আপনারা দেশের চিকিৎসা নেন না কেন? তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো হাসপাতালের অভাব এবং কনফিডেন্সের অভাব রয়েছে। এছাড়াও পরিবারের চাপে আমরা অনেক সময় বাহিরে চিকিৎসা করে থাকি। আমাদের দেশের ভালো চিকিৎসা হয় এটা অনেক লোক জানেই না। মানুষকে জানাতে হবে। আমাদের দেশে ভালো ডাক্তার তৈরি করতে হবে। আমার দেশের ডাক্তাররাই বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD