শ্রমিকদের মজুরি নির্ধারণের সভা স্থগিত শ্রমিকদের মজুরি নির্ধারণের সভা স্থগিত

CPM NETWORK

Cpm Network

শ্রমিকদের মজুরি নির্ধারণের সভা স্থগিত

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
garments andolon

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে সোমবার (১৬ নভেম্বর) নির্ধারিত এ সভা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

সোমবার সকালে বোর্ডের সচিব রাইসা আফরোজ নোটিশের মাধ্যমে সভা স্থগিতের বিষয়টি জানান। নোটিশে বলা হয়, অনিবার্য কারণে বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠিতব্য সভাটি স্থগিত করা হয়েছে। পরবর্তী সভার তারিখ দ্রুত সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।

সভা স্থগিতের কারণ জানতে চাইলে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী গণমাধ্যমকে বলেন, বোর্ডের একজন স্থায়ী সদস্য হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে ছাড়া সভা পরিচালনা করা সমীচীন হবে না। এ কারণেই সভাটি স্থগিত করা হয়েছে। শিগগিরই পরবর্তী বৈঠকের তারিখ জানানো হবে।

নির্ধারিত এ সভায় মালিকপক্ষের নতুন মজুরি কাঠামোর প্রস্তাব উপস্থাপনের কথা ছিল।

এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেন। সেদিন মালিকপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সে অনুযায়ী সোমবারের সভায় মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা ছিল বলে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্রে জানা যায়।বাংলাদেশ ব্যাংক নির্দেশনা

এদিকে, গত কয়েক দিন ধরে মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষ চলছে। এমন পরিস্থিতিতে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। এরপরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় চলতি বছরের ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরে যান।

চলতি বছর শ্রম আইন সংশোধনের মাধ্যমে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়, যা ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। সেই হিসাবে বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ চলতি নভেম্বরেই শেষ হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD