‘ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট হাউস অব ক্রস বর্ডার টেররিস্ট’: হাসনাত আবদুল্লাহ ‘ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট হাউস অব ক্রস বর্ডার টেররিস্ট’: হাসনাত আবদুল্লাহ

CPM NETWORK

Cpm Network

‘ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট হাউস অব ক্রস বর্ডার টেররিস্ট’: হাসনাত আবদুল্লাহ

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
hasnat 20261117140415

‘ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট হাউস অব ক্রস বর্ডার টেররিস্ট’বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

তিনি অভিযোগ করেছেন, বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় লিপ্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ভারত আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। তাঁরা ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশে কোনো উগ্রপন্থী নেতা আশ্রয় নিয়ে সেখান থেকে ভারতে হামলা ও নাশকতার পরিকল্পনা করলে ভারত কখনো তা মেনে নিত না। অথচ বাংলাদেশের ক্ষেত্রে ভারত একই ধরনের পরিস্থিতি সহ্য করছে। বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, এমন ব্যক্তিদের ভারত আশ্রয় দিচ্ছে। তাঁরা সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, গত আড়াই বছর ধরে আন্তসীমান্ত সন্ত্রাসীদের প্রশিক্ষণ ও আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে ভারত। এসব ব্যক্তি বাংলাদেশে এসে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আবার ভারতে ফিরে যাচ্ছেন। এ ক্ষেত্রে ভারতের ভূমিকা বাংলাদেশের জন্য উদ্বেগের। বাংলাদেশ সরকারকে ভারতের কাছে এ বিষয়ে প্রশ্ন তোলা এবং দেশটির অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান।

গণমাধ্যমের ভূমিকা নিয়েও সমালোচনা কর এনসিপির এই নেতা বলেন, বাসে পেট্রলবোমা হামলা বা অগ্নিসংযোগের ঘটনায় অনেক সংবাদমাধ্যম শিরোনামে শুধু ‘বাসে ককটেল বিস্ফোরণ’ বা ‘দুষ্কৃতকারীদের তাণ্ডব’ বলে উল্লেখ করে। এতে কারা এসব ঘটনা ঘটাচ্ছে, তা আড়ালে থেকে যায়। বিএনপি ও জামায়াতের ক্ষেত্রে ‘অগ্নিসন্ত্রাস’ ও ‘তাণ্ডব’ শব্দ ব্যবহার করা হলেও আওয়ামী লীগের ক্ষেত্রে ভিন্ন ভাষা ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, গণমাধ্যমের একটি অংশের তৈরি করা এ ধরনের ভাষা ও বয়ান প্রকৃত ঘটনা আড়াল করছে। তিনি একে ‘মিডিয়া টেররিজম’ হিসেবে উল্লেখ করেন। সাংবাদিকদের নিরপেক্ষ থেকে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিরলস পরিশ্রমের প্রশংসা করে বলেন, তাঁদের কাজের মধ্য দিয়েই দেশের গুরুত্বপূর্ণ খবর মানুষের কাছে পৌঁছায়।

আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের বিরোধিতা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নটি নিষ্পত্তি হয়ে গেছে। দলটির শাসনামলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে। শুধু রায় ঘোষণা করলেই হবে না, সেই রায় কার্যকর করতে হবে। জুলাই আন্দোলনে নিহত প্রায় ১ হাজার ৪০০ মানুষের হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

বিএনপির একটি অংশের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সম্পর্ক বজায় রাখার অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে আপসের রাজনীতি ভবিষ্যতে বিএনপির নেতা-কর্মীদের জীবনকেও ঝুঁকির মুখে ফেলতে পারে। অতীতে আপসকামিতার কারণে বিরোধী দলের আন্দোলন সর্বজনীন হতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক পরিবর্তনের স্বার্থে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং দলীয় পরিচয়ের বাইরে থাকা মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিতে আন্দোলন যৌক্তিক। তবে এ আন্দোলনকে ব্যবহার করে কেউ যেন কারখানায় ভাঙচুর বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে হবে। কারখানা বন্ধ হয়ে গেলে শ্রমিকেরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD