রোহিঙ্গা স্কুলে নিষেধাজ্ঞা তুলে নিতে বাংলাদেশকে এইচআরডব্লিউর আহ্বান রোহিঙ্গা স্কুলে নিষেধাজ্ঞা তুলে নিতে বাংলাদেশকে এইচআরডব্লিউর আহ্বান

CPM NETWORK

Cpm Network

রোহিঙ্গা স্কুলে নিষেধাজ্ঞা তুলে নিতে বাংলাদেশকে এইচআরডব্লিউর আহ্বান

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
hrw 20261117141826

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিশুদের জন্য পরিচালিত মানবিক শিক্ষা কার্যক্রমগুলো দাতা তহবিলের তীব্র সংকটের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে দাতা দেশগুলোকে শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থায়ন এবং রোহিঙ্গা পরিচালিত স্কুলগুলোর ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ।

সংস্থাটি জানায়, বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে প্রায় পাঁচ লাখ স্কুলগামী রোহিঙ্গা শিশুর মধ্যে মাত্র তিন লাখ ১২ হাজার শিশু মানবিক সহায়তায় পরিচালিত শিক্ষা কার্যক্রমের আওতায় রয়েছে। এদিকে চলতি বছর জনসংখ্যা বৃদ্ধি ও মিয়ানমার থেকে নতুন করে রোহিঙ্গা আসায় আরও প্রায় ৯০ হাজার শিশুর শিক্ষার প্রয়োজন দেখা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে দাতা সংস্থাগুলোর অর্থায়ন কমে যাওয়ায় কয়েক মাস বন্ধ ছিল শরণার্থী শিবিরের অনেক শিক্ষাকেন্দ্র। ২০২৫ সালের জন্য সাত কোটি ২০ লাখ ডলার চাওয়া হলেও পাওয়া গেছে মাত্র দুই কোটি ৯০ লাখ ডলার। ২০২৬ সালে অর্থায়নের চাহিদা কমিয়ে পাঁচ কোটি ৩০ লাখ ডলার করা হলেও অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত প্রতিশ্রুতি পাওয়া গেছে মাত্র তিন কোটি ৬০ লাখ ডলার।

এইচআরডব্লিউ জানায়, রোহিঙ্গা শিক্ষকদের উদ্যোগে গড়ে ওঠা ১২৫টির বেশি স্কুলে প্রায় ৩০ হাজার শিশু পড়াশোনা করছে। তবে এসব প্রতিষ্ঠানের সরকারি স্বীকৃতি ও আইনি মর্যাদা না থাকায় তারা সরাসরি বিদেশি সহায়তা পাচ্ছে না। অনেক স্কুল শিক্ষার্থীদের কাছ থেকে সামান্য ফি নিয়ে পরিচালিত হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ সরকার গত অক্টোবরে প্রথমবারের মতো কয়েক ডজন রোহিঙ্গা শিশুকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রাথমিক শিক্ষা পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দিয়েছে। একই মাসে ২৪০ শিক্ষার্থীর জন্য একটি রোহিঙ্গা পরিচালিত প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনাও অনুমোদন করা হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের শিশু অধিকার বিষয়ক সহযোগী পরিচালক বিল ভ্যান এসভেল্ড বলেন, বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে আটকা পড়া পাঁচ লাখ রোহিঙ্গা শিশুর শিক্ষার বিষয়টি থেকে দাতা সরকারগুলো মুখ ফিরিয়ে নিয়েছে। অথচ এই সংকট নিরসনে অনেক কিছুই করা সম্ভব।

তিনি আরও বলেন, শরণার্থীদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রক্রিয়াটি বাংলাদেশের দ্রুত ত্বরান্বিত করা উচিত এবং মানবিক সহায়তা সংস্থাগুলোর উচিত রোহিঙ্গাদের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত স্কুলগুলোর সঙ্গে কাজ করা।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গাম্বিয়ার দায়ের করা মামলার রায় হওয়ার কথা রয়েছে।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD