ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৬ জন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৬ জন

CPM NETWORK

Cpm Network

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৬ জন

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
20 1794907297

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে চাপাতি, দা, ককটেল, বোমার অংশবিশেষ ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৪৫টি মামলা করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৫০ জন রয়েছেন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৮৯ জন, তেজগাঁও বিভাগে ৭৩ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, উত্তরা বিভাগে ৪২ জন, লালবাগ বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৩৭ জন, রমনা বিভাগে ২১ জন এবং গোয়েন্দা বিভাগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি জানায়, অভিযানে একটি চাপাতি, একটি দা, তিনটি ককটেল, বিস্ফোরিত বোমার দুটি অংশবিশেষ, ৬৫০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৪৯৯ পিস ইয়াবা, দুটি মোটরসাইকেল, একটি সিএনজি চালিত অটোরিকশা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD