ডিএমপির অভিযানে আরো আটক ৫৬৫ ডিএমপির অভিযানে আরো আটক ৫৬৫

CPM NETWORK

Cpm Network

ডিএমপির অভিযানে আরো আটক ৫৬৫

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
18 1794990162

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে আটক করা হয়েছে। এ সময়ে ৬৪টি মামলা করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

তিনি জানান, আটকদের মধ্যে রমনা বিভাগে ৫০ জন, লালবাগ বিভাগে ৭০ জন, ওয়ারী বিভাগে ৯১ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, তেজগাঁও বিভাগে ৬৮ জন, মিরপুর বিভাগে ১৪৩ জন, গুলশান বিভাগে ২৯ জন, উত্তরা বিভাগে ৫৫ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।

অভিযানকালে ২টি অবিস্ফোরিত ককটেল, ৬টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৬ হাজার ৮৭১ পিস ইয়াবা, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন, ৯ বোতল এস্কাফ, ১টি অটোরিকশা, ২৯টি মশাল, ১ দশমিক ৭৫ লিটার কেরোসিন, ১১টি মোবাইল ফোন এবং ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

প্রসঙ্গত, এর আগে সোমবার (১৬ নভেম্বর) রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৬ জনকে আটক করা হয় এবং এসব ঘটনায় ৪৫টি মামলা করা হয়।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD