প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার

CPM NETWORK

Cpm Network

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ncp 20261122100753

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ নভেম্বর) এক বার্তায় এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) এনসিপির একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে নিয়েছে দলটি। এনসিপি মনে করে, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারই জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত।

একাধিক সূত্র নিশ্চিত করেছে, বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হতে পারে।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD