নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের স্বীকৃতি পেলেন ২২ সাংবাদিক নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের স্বীকৃতি পেলেন ২২ সাংবাদিক

CPM NETWORK

Cpm Network

নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের স্বীকৃতি পেলেন ২২ সাংবাদিক

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
nagad 20261125105048

দেশের সাংবাদিকদের নিয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে `নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২‘ প্রদান করা হয়েছে। এবারের আয়োজনে দেশসেরা ২২ জন সাংবাদিক পত্রিকা-অনলাইন, টেলিভিশন ও রেডিও ক্যাটাগরিতে বিজয়ীর পুরস্কার অর্জন করেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও অর্থ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) যৌথভাবে তৃতীয়বারের মতো এই আয়োজন করে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার এ. চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকনিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ । এ ছাড়াও নগদ পরিচালনা বোর্ডের সদস্যরা, জ্যেষ্ঠ সাংবাদিক, নীতিনির্ধারক ও বিশিষ্টজনেরা এতে অংশ নেন। বিগত একবছরে বিভিন্ন ক্যাটাগরিতে প্রকাশিত ও প্রচারিত রিপোর্টের মধ্য থেকে সেরা ২২টি প্রতিবেদনকে এ বছর বিজয়ী হিসেবে নির্বাচন করেন দশ সদস্যের জুরিবোর্ড।

অনুষ্ঠানে প্রধান অতিথিরি বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সাংবাদিকদের পুরস্কৃত করার জন্য ডিআরইউ এবং নগদকে ধন্যবাদ। সাংবাদিকেরা “অনেস্ট ব্রোকার” হিসেবে মানুষের কাছে সত্য তুলে ধরেন এবং তাদের গঠনমূলক ও স্বাধীন ফিডব্যাক নীতিনির্ধারকদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আমি বিশ্বাস করি, নগদ-ডিআরইউ সেরা রিপোর্টিং অ্যাওয়ার্ডের মতো স্বচ্ছ ও নিরপেক্ষ উদ্যোগ আগামী দিনে সাংবাদিকতার নৈতিক মানোন্নয়ন এবং গুণগত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘কোনো সরকারি সহায়তা ছাড়াই নগদ বর্তমানে প্রায় ২ কোটি সক্রিয় গ্রাহককে সেবা দিচ্ছে এবং সরকারের রাজস্ব আয় বাড়াচ্ছে। সামাজিক দায়বদ্ধতা থেকে ডিআরইউর সাথে কাজ করার পাশাপাশি সোশ্যাল সেফটিনেটের আওতায় ২ কোটি ২০ লাখ মানুষের ভাতা পৌঁছে দেওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারের জনকল্যাণমূলক উদ্যোগে নগদ সবসময় পাশে থাকবে।’

এবারের প্রিন্ট ও অনলাইন পত্রিকা থেকে বিজয়ী সাংবাদিকেরা হলেন, ফয়সাল খান (দৈনিক দেশ রূপান্তর), দিলীপ কুমার শর্মা/রাহুল শর্মা (দৈনিক আজকের পত্রিকা), সাজিদা ইসলাম পারুল (বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম), মোহাম্মদ শাহেদ সিদ্দিকী (দৈনিক যুগান্তর), শাখাওয়াত হোসেন সুমন (ডেইলি সান), মো. তুহিদুজ্জামান তন্ময় (জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম), মিজান চৌধুরী (দৈনিক আগামীর সময়), দীপন নন্দী (দ্য ডেইলি স্টার), মো. জুবায়ের হোসেন (ঢাকাপোস্ট ডটকম), ওয়াসিম বিন হাবিব (দ্য ডেইলি স্টার), নাজনীন আখতার (দৈনিক প্রথম আলো), এফ এম আব্দুর রহমান মাসুম (ঢাকাপোস্ট ডটকম), মোহাম্মদ হেলেমুল আলম (দ্য ডেইলি স্টার), গোলাম মওলা (বাংলা ট্রিবিউন) ও শাহ আলম খান (দৈনিক আজকের পত্রিকা)।

এ ছাড়া টেলিভিশন ও রেডিও ক্যাটাগরি থেকে বিজয়ী হয়েছেন কাফায়েত উল্লাহ চৌধুরী (বাংলাভিশন), আলমগীর হোসেন (যমুনা টেলিভিশন), মুফতি পারভেজ নাদির রেজা (চ্যানেল ওয়ান), নয়ন আদিত্য (চ্যানেল ওয়ান), মো. গিয়াস উদ্দিন সজীব (চ্যানেল টোয়েন্টিফোর), রাশেদ নিজাম (যমুনা টেলিভিশন) এবং রেমন রহমান (যমুনা টেলিভিশন)।

আমন্ত্রিত অতিথি হিসেবে নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার এ. চৌধুরী, জুরিবোর্ডের চেয়ারম্যান দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক শামসুল হক জাহিদ বক্তব্য রাখেন। এ ছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন।

এর আগে ২০২১ ও ২০২৫ সালে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের আয়োজনে যুক্ত ছিল বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদ লিমিটেড। দেশীয় আর্থিক সেবা হিসেবে সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধন ও কাজের স্বীকৃতি প্রদানে বরাবরই সক্রিয় ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD