হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন খালেদা জিয়া হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন খালেদা জিয়া

CPM NETWORK

Cpm Network

হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
হাসপাতাল থেকে রাজধানীর গুলশানের বাসা
হাসপাতাল থেকে রাজধানীর গুলশানের বাসা

হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার রাত সাড়ে ১১টায় তিনি হাসপাতাল থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’-য় পৌঁছান।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “১৫ অক্টোবর রাতে মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু পরীক্ষা করতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা রিপোর্ট পর্যালোচনা করে বোর্ডের পরামর্শে হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন। আলহামদুলিল্লাহ, তিনি ভালো আছেন।”

হাসপাতাল থেকে বাসায়

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।

এর আগে ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১৭ দিন চিকিৎসা গ্রহণের পর ২৫ জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসা সম্পন্ন করেন। দেশে ফেরার তারিখ ছিল ৬ মে।

/এমএ

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD