ঢাকায় বাড়বে গরম অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক ঢাকায় বাড়বে গরম অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন হবে: শামা ওবায়েদ ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির সরকারি স্বার্থ ও সুষম ভূমি ব্যবহারে গুরুত্ব: ভূমিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি: মীর শাহে আলম গণমাধ্যমের কণ্ঠরোধের সুযোগ থাকবে না সাইবার সুরক্ষা আইনে: তথ্যমন্ত্রী ২৫ সেপ্টেম্বর শুরু হামের টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৬ ডাবল-ডেকার স্লিপার হিসেবে রূপান্তর করা ৪১টি বাসের রেজিস্ট্রেশন স্থগিত

CPM NETWORK

Cpm Network

ঢাকায় বাড়বে গরম অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
sun bg 20250326114817 20250408092436 20251119082455

রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা আগের দিনের তুলনায় সামান্য বাড়তে পারে। এতে করে গত কয়েকদিনের তুলনায় গরম অনুভূতি কিছুটা বেড়ে যেতে পারে। একইসঙ্গে দিনের প্রথমার্ধের তাপমাত্রা শুষ্কই থাকতে পারে।

বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে এবং বাতাস প্রবাহিত হবে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার বাতাসের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে। আর আগামীকাল ভোর ৬টা ১৭ মিনিটে সূর্যোদয় হবে।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি বলেও উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে, গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD