শততম টেস্টে অসাধারণ মুশফিক, অপেক্ষা সেঞ্চুরির শততম টেস্টে অসাধারণ মুশফিক, অপেক্ষা সেঞ্চুরির
শিরোনাম :
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ব্যবস্থা নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০ ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির আভাস সরবরাহ সংকটে সবজির বাজারে আগুন সংবিধান সংশোধন চাই, সংস্কার নয়: মির্জা ফখরুল বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা মসজিদে নামাজে নিষেধাজ্ঞা,পশ্চিমবঙ্গে প্রতিবাদে নামছেন প্রায় ১ কোটি মুসলিম

CPM NETWORK

Cpm Network

শততম টেস্টে অসাধারণ মুশফিক, অপেক্ষা সেঞ্চুরির

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
582247677 848764120986092 685293374201495815 n

দিনের শেষ দিকে এসে মুশফিকুর রহিমের সেঞ্চুরি নিয়ে বেশ খানিকটা দোলাচলই দেখা গেল। তবে আশায় বুক বেঁধেছিলেন সবাই। শেষ ওভারে হয়তো মুশিকে অভিনন্দন জানাতেই ভিআইপি বক্স থেকে বেরিয়ে এসেছিলেন বিসিবি কর্তারা। দর্শকরা প্রস্তুতি নিচ্ছিলেন উল্লাসে মেতে ওঠার।

দিনের ৯৯তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইকে গেলেন মুশফিকুর রহিম। তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে তখন প্রয়োজন তিন রান। শেষ ওভারের প্রথম দুই বলে কোনো রান নিতে পারলেন না। তৃতীয় বলে পেলেন এক রান। পঞ্চম বলে হাঁকিয়েছিলেন বেশ জোরেসোরেই। কিন্তু ফিল্ডার ছিল বলের লাইনে তাই এক রান হয়নি। ফলে শততম টেস্টে সেঞ্চুরি থেকে এক রান দূরে থেকেই দিন শেষ করলেন মুশফিক।

আজ বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ১৮২ বলে ৯৯ রান করে অপরাজিত আছেন মুশফিক। মি. ডিপেন্ডেবলের সেঞ্চুরি দেখতে এখন অপেক্ষা করতে হবে দ্বিতীয় দিনের সকাল পর্যন্ত।

আপাতত সেঞ্চুরি না পেলেও ক্যারিয়ারের শততম টেস্টর প্রথম দিনটা রাঙিয়েছেন মুশফিক। দিনের প্রথম সেশনে তিনি যখন ব্যাটিংয়ে নামেন তখন দলীয় শত রান পেরোনোর আগেই তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ।

এরপর দায়িত্বটা নিজের কাধে তুলে নেন মুশফিক। মুমিনুলকে নিয়ে কাটিয়ে দেন দিনের প্রথম সেশন। এই জুটিতে আসে ১০৭ রান। মুমিনুল ফিরলেও দৃঢ়চেতা মুশফিক, এরপর জুটি গড়েন লিটন দাসকে নিয়ে। সব ভয়, শঙ্কা মাড়িয়ে প্রথম দিনটাই পার করে দেন অভিজ্ঞতার সবটুকু ঢেলে দিয়ে। অপেক্ষা বাড়িয়ে রাখলেন সেঞ্চুরির।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD