পঞ্চবটি-মুক্তারপুরে গ্যাস লাইনে ফাটল, সরবরাহ বন্ধ পঞ্চবটি-মুক্তারপুরে গ্যাস লাইনে ফাটল, সরবরাহ বন্ধ

CPM NETWORK

Cpm Network

পঞ্চবটি-মুক্তারপুরে গ্যাস লাইনে ফাটল, সরবরাহ বন্ধ

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
titas 20251123150513 1024x576 1

নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার পঞ্চবটি-মুক্তারপুরে সড়কে নির্মাণ কাজে গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বর্তমানে ওই এলাকা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

রোববার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চবটি-মুক্তারপুর উড়ালসড়কের নির্মাণ কাজে গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। জরুরি টিম লিকেজ মেরামতের কাজ করছে।

গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD