টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান

CPM NETWORK

Cpm Network

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
9 1764071436
bcb vs pcb

আগামী মাসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আজ (২৫ নভেম্বর) আসন্ন এই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ৩০ নভেম্বর বাংলাদেশে পা রাখবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। সেদিনই ঢাকা থেকে কক্সবাজার যাবে সফরকারীরা। কক্সবাজারে পৌঁছে পরের দুই দিন অর্থাৎ ১ ও ২ ডিসেম্বর, পাকিস্তান দল অনুশীলন করবে কক্সবাজার একাডেমী মাঠে।

৩ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। এরপর ৪ ডিসেম্বর একদিন বিরতি নিয়ে ৫ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর।

এরপর ৮ ডিসেম্বর দিনটি রাখা হয়েছে বিশ্রামের জন্য। পাকিস্তান দল আবার অনুশীলনে ফিরবে ৯ ডিসেম্বর।সিরিজের চতুর্থ ম্যাচ মাঠে গড়াবে ১০ ডিসেম্বর এবং পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর।

সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে এবং প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিট থেকে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD