শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য জানিয়েছেন।